Thursday, August 25, 2016

কিভাবে ট্রেড শুরু করবেন? earn forex

আমরা ফরেক্স সম্পর্কে অনেক কিছুই জেনেছি। ডেমো অ্যাকাউন্টও ওপেন করেছি। এখন আমরা ট্রেড শুরু করব। কিভাবে আমরা একটি ট্রেড ওপেন করে তা ক্লোজ করতে পারি তা এই আর্টিকেলে আলোচনা করা হবে।
মেটাট্রেডারে অ্যাকাউন্টে লগিন করার পর এই স্ক্রীনটি দেখতে পাবেন।
EURUSD তে ট্রেড ওপেন করার জন্য “Market Watch” উইন্ডো থেকে EURUSD তে ডাবল ক্লিক করুন।

নিচের মত একটি উইন্ডো ওপেন হবে। EURUSD বাই করতে চাইলে “BUY” এ ক্লিক করুন।

নিচের মত একটি ট্রেড ওপেন হবে। স্প্রেডের কারনে ট্রেডটি কিছু লসে ওপেন হবে।
Stop loss বা Take profit সেট করতে চাইলে SL বা TP তে ডাবল ক্লিক করুন।
একটি উইন্ডো ওপেন হবে। সেখান থেকে আপনি স্টপ লস এবং টেক প্রফিট সেট করতে পারবেন।
দেখুন স্টপ লস এবং টেক প্রফিট সেট হয়ে গেছে। ঐ প্রাইসে গেলে ট্রেড একাকী ক্লোজ হয়ে যাবে।
ট্রেডটি এখন $১ লাভে আছে। এখন আপনার ইকুইটি $৫০০১, কিন্তু ব্যালেন্স $৫০০০. ট্রেডটি ক্লোজ করে দিলে আপনার ব্যালেন্স $৫০০১ হয়ে যাবে। SL/TP প্রাইসে গেলে ট্রেডটি একাকী ক্লোজ হয়ে যাবে। কিন্তু আপনি যদি এখনই ক্লোজ করে দিতে চান, তবে আপনি প্রফিটের ওপর ডাবল ক্লিক করুন।
দেখবেন ট্রেড ক্লোজ করার জন্য একটি উইন্ডো ওপেন হবে। হলুদ ক্লোজ বাটনে ক্লিক করুন।
ট্রেডটি $১ প্রফিটে ক্লোজ হয়ে গেছে।
এখন আপনার নতুন ব্যালেন্স $৫০০১.

ফরেক্স কি

ফরেক্স শব্দটি হলো ফরেইন কারেন্সি এক্সচেঞ্জ সংক্ষিপ্ত রুপ।  এটার বাংলা অর্থ বৈদেশিক মুদ্রার লেনদেন হলেও অনলাইন ফরেক্স ট্রেডাররা মানি এক্সচেঞ্জ এর মতো কাচা ডলার লেনদেন করেনা। নিজের কম্পিটার বা মোবাইলে বসে ভার্চুয়াল মানি বাই সেল করে। এটি পৃথিবীর সর্ববৃহৎ মার্কেট। এখানে প্রতিদিন ৪ ট্রিলিয়ন (১০০০ বিলিয়ন এ ১ ট্রিলিয়ন) ডলারের অধিক লেনদেন হয়। পৃথিবীর সবগুলি শেয়ার মার্কেট মিলেও প্রতিদিন এত লেনদেন হয়না। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের একদিনের গড় লেনদেন ৩০ বিলিয়ন ডলার। যেহেতু মার্কেটটি এত বড়, কোন ব্যক্তি, প্রতিষ্ঠান এমনকি রাষ্ট্রও এককভাবে সহজে একে নিয়ন্ত্রিত করতে পারেনা।
আমরা যা শিখতে যাচ্ছি তাকে ফরেক্স বলা হলেও এখানে শুধু কারেন্সি ট্রেড হয় এমন না।  বিভিন্ন মেটাল, ওয়েল বা বিভিন্ন কোম্পানীর শেয়ারও বেচাকেনা করা হয়। যেমন আপনি ইচ্ছে করলে গুগল বা ফেসবুকের শেয়ার কিনতে পারবেন

সূচনা

যদি আপনি ফরেক্স শেখার আগ্রহ নিয়ে এই সাইটে এসে থাকেন তাহলে ধৈর্যের সাথে serial Maintain করে পোস্টগুলো পড়ে যান। এই পোস্ট বার বার পড়লে বিষয়বস্তু ভালো মতো বুঝতে পারবেন। কোন বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে প্রশ্ন করুন, দ্রুততম সময়ে উত্তর পাবেন আশা করি। এছাড়া  আপনাদের সহযোগিতার জন্য রয়েছে আমাদের লাইভ সাপোর্ট। প্রাথমিক বিষয় গুলো আয়ত্ব না করে উচ্চতর বিষয়গুলো পড়তে যাবেন না। এতে বিষয়গুলো আপনার কাছে বোধগম্য নাও হতে পারে।
মনে রাখবেন ফরেক্স এত বিশাল একটি ক্ষেত্র যে কোনদিনই আপনার ফরেক্স শেখা শেষ হবেনা। তাই এই সাইটটি কখনই সম্পূর্ণ নয়। প্রতিনিয়ত বিডি ফরেক্স স্কুল আপগ্রেড করা হবে। আমাদের এই স্কুলটিকে এমনভাবে সাজান হয়েছে যাতে তা আপনাকে ফরেক্স বিষয়ে একজন জ্ঞান সম্পন্ন ও দক্ষ ট্রেডার এবং ফরেক্স মার্কেটে আপনাকে একজন সফল ফরেক্স ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারে।
শিক্ষাকালীন সময়ে কোন রিয়েল একাউন্ট করবেন না। সাইট টি সম্পূর্ন স্টাডি করে কম্পপক্ষে ৩ মাস ডেমো প্র্যাকটিস করে যদি ধারাবাহিক সফলতা পান তাহলে রিয়েল একাউন্টে ট্রেড করা যেতে পারে। যেকোন ধরনের সহযোগিতার জন্য লাইভ সাপোর্ট এ যোগাযোগ করতে পারেন।
চলুন এবার শুরু করি